সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে ভেকু দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।জানা গেছে, ওই জমি নিয়ে সুলতানা বেগম

2026-11-24T21:04:49+00:00
2026-11-24T21:04:49+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম 
জমি নিয়ে সুলতানা বেগম ও মেহের আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে এ ঘটনা ঘটে । ছবি : সময়ের আলো
জমি নিয়ে সুলতানা বেগম ও মেহের আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে এ ঘটনা ঘটে । ছবি : সময়ের আলো
সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে ভেকু দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই জমি নিয়ে সুলতানা বেগম ও মেহের আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে নারায়ণগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বসতঘর ভাঙচুরের এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এমন ঘটনা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শুধু তাই নয়, এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

ভুক্তভোগী সুলতানার অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে মেহের আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০০ থেকে ১৫০ জনের একটি দল বুলডোজার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা বিরোধপূর্ণ জমিতে অবস্থিত জহুরা বেগমের সেমিপাকা বসতঘরটি বুলডোজার ভেকু দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলে। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী সুলতানা বেগমের। তার দাবি এ বাড়িতে প্রায় ৪০ বছর ধরে বসবাস করে আসছেন তারা। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে জানান তিনি।


এ বিষয়ে, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, এই জমি নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠিয়েছি। যারাই রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা। 

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, জমি দখলের চেষ্টার আগের ঘটনায় পুলিশ বাধা দিয়েছিল। সর্বশেষ বাড়ি ভাঙার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হলেও পুলিশ পৌঁছানোর পর সেখানে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  ভেকু দিয়ে  বসতবাড়ি  গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: