পাচারকালে ৭০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার

2026-11-24T21:25:33+00:00
2026-11-24T21:25:33+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাচারকালে ৭০০ বস্তা ইউরিয়াসহ ট্রাক জব্দ, চালক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম 
সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। ছবি : সময়ের আলো
সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। ছবি : সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

​এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে (৩৮) আটক করা হলেও মূল অভিযুক্ত বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির পলাতক রয়েছেন। আটক চালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে অবস্থান নেয় সদর মডেল থানা পুলিশ। যশোরের নওয়াপাড়া থেকে ছেড়ে আসা সারবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়। এ সময় অবৈধভাবে পরিবহন করা ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।


স্থানীয় সূত্রগুলোর দাবি, জব্দকৃত সারগুলো গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তিনি দীর্ঘদিন ধরে সরকারি ভর্তুকির সার কালোবাজারে বিক্রির একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ডিলার হুমায়ুন কবির আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে তার দোকান ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে সারসহ ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পাচার  ৭০০ বস্তা ইউরিয়া  ট্রাক জব্দ  চালক আটক  চাঁপাইনবাবগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: