খুলনায় ৩ স্থানে গুলিবর্ষণ, আ. লীগ নেতা নিহত

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা মহানগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম নামে স্থানীয় আওয়ামী লীগ নেতা

2026-11-24T22:17:18+00:00
2026-11-24T22:17:18+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় ৩ স্থানে গুলিবর্ষণ, আ. লীগ নেতা নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১৭ পিএম 
নিহত আব্দুল হালিম। ছবি : সংগৃহীত
নিহত আব্দুল হালিম। ছবি : সংগৃহীত
খুলনা মহানগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম নামে স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ছাড়া চাঁদা না পেয়ে সোনাডাঙ্গায় একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে এবং আড়ংঘাটায় একটি চায়ের দোকানের পাশে ক্যারাম খেলার আসরে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সোয়া ৪টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। পরপর এমন ঘটনায় নগরজুড়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নিহত হন। তার মাথা ও বুকে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একই ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

অন্যদিকে বিকেল সোয়া ৪টার দিকে সোনাডাঙ্গা থানার সন্নিকটে ‘পালংকি রেস্টুরেন্ট’ লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও রেস্টুরেন্টের কর্মচারী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের পরিচয় দিয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ চাঁদা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটি বন্ধ রাখার হুমকি দেয়। ভয়ে রাতেই মালিকপক্ষ রেস্টুরেন্ট বন্ধ করে চলে যায়। মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয় এবং কর্মচারীদের কাজে যোগ দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু পুলিশের আশ্বাসে প্রতিষ্ঠান খোলার কয়েক ঘণ্টার মাথায় বিকেলে সন্ত্রাসীরা রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি চালায়।


এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় আরেকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের সুইচগেট গেটের পূর্ব পাশে পান্নুর চায়ের দোকানের সামনে কয়েকজন বিএনপি কর্মী ক্যারম বোর্ড খেলছিলেন। এ সময় খুলনার দিক থেকে হেলমেট পরা তিন যুবক মোটরসাইকেলে এসে ক্যারম খেলায় অংশগ্রহণকারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।

গুলি লক্ষ্যভ্রষ্ট হলে উপস্থিত ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর আরও তিন রাউন্ড গুলি চালায়, যা আবারও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ফাঁকা স্থানে আরও দুই রাউন্ড গুলি ছোড়ে। সব মিলিয়ে ছয় রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় শলুয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের ১ রাউন্ড তাজা গুলি এবং ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   খুলনা  গুলিবর্ষণ  আ. লীগ  নেতা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: