নাশকতার অভিযোগে বাঘায় ছাত্রলীগ কর্মী আটক

বাঘা (রাজশাহীর) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘায় নাশকতার প্রস্তুতির অভিযোগে আশিক আহমেদ (২৫) নামে ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পুলিশ জানায়, এ

2026-11-24T22:02:16+00:00
2026-11-24T22:02:16+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
নাশকতার অভিযোগে বাঘায় ছাত্রলীগ কর্মী আটক
বাঘা (রাজশাহীর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:০২ পিএম 
সকালে উপজেলার বাউসা বাজার থেকে আশিককে আটক করা হয়। ছবি : সময়ের আলো
সকালে উপজেলার বাউসা বাজার থেকে আশিককে আটক করা হয়। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাঘায় নাশকতার প্রস্তুতির অভিযোগে আশিক আহমেদ (২৫) নামে ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পুলিশ জানায়, এ সময় তার হেফাজত থেকে সাদা পলিথিনে রাখা কিছু পরিত্যক্ত গার্মেন্টসের কাপড় (ঝুট) এবং ২৫০ মিলিলিটারের একটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বাউসা বাজারে এ ঘটনা ঘটে। আটক আশিক আহমেদ বাউসা ইউনিয়নের ভেড়ালীপাড়া গ্রামের আকছেদ আলীর ছেলে। তিনি ছাত্রলীগের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি তিনি অলিম্পিক কোম্পানির এসও হিসেবে কর্মরত ছিলেন। প্রথমে পাবনা জোনের কুষ্টিয়ায় দায়িত্ব পালন করলেও পরে তাকে নাটোরে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আশিক আহমেদ বাউসা বাজারে গেলে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জামিল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যান।

অন্যদিকে আশিকের পরিবারের দাবি, মঙ্গলবার সকালে অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে তিনি বাউসা বাজারে গিয়েছিলেন। এ সময় তাকে আটক করে মারধর করা হয়। তার বিরুদ্ধে নাশকতার প্রস্তুতির চাপ অভিযোগ সঠিক কি না, তা তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, আশিক দীর্ঘ দিন পলাতক ছিল। সে হঠাৎ করে এলাকায় এসে নাশতার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে আমি নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করে। 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, বাউসা এলাকায় পূর্বের একটি সন্ত্রাস বিরোধী মামলায় পলাতক ছিল আশিক। এ মামলায় আটক দেখিয়ে বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। 

ঘটনাস্থলে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাজিব মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   নাশকতা  অভিযোগ  বাঘা  ছাত্রলীগ কর্মী  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: