চাঁপাইনবাবগঞ্জে ৮ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের প্রথম ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য

2026-11-24T22:29:19+00:00
2026-11-24T22:31:46+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ৮ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ১০:৩১ পিএম
জব্দ পণ্য। ছবি : সংগৃহীত
জব্দ পণ্য। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের প্রথম ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ৫৩ বিজিবি। এসব ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

জব্দ করা অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১৯টি ককটেল।

এ ছাড়া জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১ দশমিক ৯৬০ কেজি হেরোইন, ৫ হাজার ৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০টি ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ২৮৯ বোতল ফেনসিডিল ও ১৬১টি ইয়াবা।

অন্যান্য চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিড়ি, বিড়ির পাতা ও মশলা।


৫৩ বিজিবি জানায়, মাদক, অস্ত্র, মানবপাচার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য চোরাচালান প্রতিরোধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা তৎপরতার পাশাপাশি ড্রোন, সার্চলাইট ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে অভিযান জোরদার করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে ৫৩ বিজিবি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  মাদক ও চোরাচালানি পণ্য  জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: