প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম

রাজধানীর খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
রাজধানীর খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবিরাজধানীর খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, খিলগাঁও থানার নারী ও শিশু সার্ভিস ডেস্কের পেছনে টিনের চালে দুর্বৃত্তদের ছুড়ে দেওয়া একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় কোনো হতাহত নেই। পরে পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে মো. মাজহারুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি বর্তমানে খিলগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।
সময়ের আলো/ইউএমএইচ