ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে আহত যুবক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার

2026-11-24T23:26:30+00:00
2026-11-24T23:26:30+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে আহত যুবক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম 
ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে । ছবি : সময়ের আলো
ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে । ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নোয়াত্যে পাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানতে চান আসাদুজ্জামান। একপর্যায়ে তাদের সঙ্গে তারও বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়।

ছুরিকাঘাতে গুরুতর আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে স্থানীয় আব্দুল মোনায়েম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ঘটনা নিশ্চিত করে কাঞ্চননগর ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধের মধ্যে আসাদুজ্জামান জড়িয়ে পড়লে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, কাঞ্চননগরে এক যুবক ছুরিকাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ফুটবল টুর্নামেন্ট  বিরোধ  ছুরিকাঘাত  আহত  যুবক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: