বাঁশখালীতে ৭ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে সাত মামলার আসামি জয়নাল আবেদীন মানিক (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত

2026-11-25T08:30:16+00:00
2026-11-25T08:30:16+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাঁশখালীতে ৭ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৩০ এএম 
গ্রেফতার জয়নাল আবেদীন মানিক। ছবি : সংগৃহীত
গ্রেফতার জয়নাল আবেদীন মানিক। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে সাত মামলার আসামি জয়নাল আবেদীন মানিক (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মশাল মিছিল, সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বলী বাজার এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীন মানিককে গ্রেফতার করা হয়। তিনি ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক। তার বাবার নাম সুফি আলম। বাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুদুকখালী কমর আলী মাঝির পাড়ায়।

পুলিশ জানায়, জয়নাল আবেদীন মানিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২৫ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

বাঁশখালী থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত মামলার আসামি ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন মানিককে গ্রেফতার করা হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বাঁশখালী  ৭ মামলার আসামি  ছাত্রলীগ নেতা  গ্রেফতার  জয়নাল আবেদীন মানিক  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: