সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফের

2026-11-25T06:29:09+00:00
2026-11-25T06:29:09+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২৯ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফের এক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বদির দুই ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান, ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের একাধিক দল গ্র্যান্ড প্যালেস হোটেল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোরে হোটেল থেকে চারজনকে আটক করা হয়।

বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন, গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই, একজন তার ছেলে এবং অন্যজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন। 


সাইফুল ইসলাম আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পুলিশের কাছে এসেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর তাদের পরিচয় নিশ্চিত হয়ে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা ও ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

সময়ের আলো/জেডি  
  বিষয়:   সিলেট  হোটেল  এমপি বদি  দুই ভাই  ছেলে  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: