ছয়দিন পর মামলা, গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিহত

2026-11-25T12:13:57+00:00
2026-11-25T12:13:57+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যা
ছয়দিন পর মামলা, গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম 
নিহত দুই বিএনপি নেতা। ছবি : সংগৃহীত
নিহত দুই বিএনপি নেতা। ছবি : সংগৃহীত
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিহত উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার বড় ভাই জুয়েল মোল্লা (জুয়েল রানা) বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি করেন।

মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামি সহোদর দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

কালিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। এর নম্বর ১২। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪/১৪৩/১৪৪/৩৪১/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় সোহেল মোল্লার ভাই বাদী হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার স্বার্থে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


উল্লেখ্য, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে কালিয়া শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে শোভাযাত্রাটি কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

এ ঘটনার পর গত ২০ নভেম্বর নিহতদের কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নড়াইল  দুই বিএনপি নেতা হত্যা  মামলা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: