সিলেটে নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটে সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা

2026-11-25T11:44:26+00:00
2026-11-25T11:44:26+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম 
মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা বিশ্বাস। ছবি : সংগৃহীত
মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা বিশ্বাস। ছবি : সংগৃহীত
সিলেটে সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ হন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শিপলু চৌধুরী।

নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা বিশ্বাস। সিলেটের দক্ষিণ সুরমার নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

স্বজনরা জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না বলে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন মঞ্জুশ্রী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তবে, শিশুটি থ্যালাসেমিয়া আক্রান্ত ছিলো বলে জানান তারা। যেকারণে মা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। 


ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সিলেট  নদী  মা-মেয়ের মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: