সাভারে আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২২ কারখানা বন্ধ ঘোষণা

সাভার প্রতিনিধি

সারাদেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের হেমায়েতপুরে আজও সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের

2026-11-25T14:29:00+00:00
2026-11-25T14:29:00+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাভারে আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২২ কারখানা বন্ধ ঘোষণা
সাভার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:২৯ পিএম 
হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের হেমায়েতপুরে আজও সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার সকালে হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। তারা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের সচল কারখানাগুলোতে গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় একপর্যায়ে শ্রমিকেরা বাগবাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। 


খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে বাগবাড়ি মোড়সহ হেমায়েতপুরের শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহলও জোরদার করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   সাভার  শ্রমিক-পুলিশ সংঘর্ষ  কারখানা বন্ধ ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: