হেরোইনসহ সাবেক ইউপি সদস্যের পরিবারের ৪ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার

2026-07-05T22:29:22+00:00
2026-07-06T00:02:16+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
হেরোইনসহ সাবেক ইউপি সদস্যের পরিবারের ৪ সদস্য গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:২৯ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ১২:০২ এএম
হেরোইনসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার। ছবি : সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলাব্যাপী এই বিশেষ অভিযান চলছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারে বিশেষ অভিযানে নামে।

অভিযান চলাকালে বিকেল ৩টার দিকে পৌর এলাকার ফুলকুড়ি স্কুল সংলগ্ন সিএনবি ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে ও তার পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতাররা হলেন, সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান (৫৫), আব্দুর রহমানের স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪), ছোট ছেলে মো. মাসুদ রানা (১৮)। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের হেফাজত থেকে মাদক ব্যবসা ও তা প্রস্তুতের বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি এবং ৭টি রুপা ও অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মাপার মেশিন ও ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর ১টি হিটিং বাল্ব, ১টি ফয়েল পেপার রোল এবং হেরোইন শুকানোর গামলা।

জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধারকৃত সব আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই


  বিষয়:   হেরোইন  ইউপি সদস্যে  পরিবার  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: