মেসি-এমবাপের পাশে হালান্ড, বিশ্বকাপে নতুন গোলযুদ্ধ

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন আরলিং ব্রাট হালান্ড। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে নিজের

2026-07-06T05:50:06+00:00
2026-07-10T11:26:19+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
খেলা
মেসি-এমবাপের পাশে হালান্ড, বিশ্বকাপে নতুন গোলযুদ্ধ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৫০ এএম  আপডেট: ১০.০৭.২০২৬ ১১:২৬ এএম
আরলিং ব্রাট হালান্ড। ছবি : সংগৃহীত
ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন আরলিং ব্রাট হালান্ড। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে পৌঁছে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। এই সাত গোল নিয়ে আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে পাশে জায়গা করে নিয়েছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।

এবারের বিশ্বকাপেই গড়া হয়েছে নতুন এক ইতিহাস। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো একই আসরে তিনজন ফুটবলার সাত গোল করার কীর্তি গড়লেন। মেসি, এমবাপ্পে ও হালান্ডের এই অর্জন টুর্নামেন্টটিকে দিয়েছে নতুন মাত্রা।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেলডেরাপের ক্রসে হেডে নরওয়াকে এগিয়ে দেন হালান্ড। এরপর যোগ করা সময়ের শেষদিকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় পেয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করে নরওয়ে।

এই দুই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যাও ৬২-তে উন্নীত করেছেন হালান্ড। পাশাপাশি অন্যতম শিরোপাপ্রত্যাশী ব্রাজিলকে বিদায় করে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দিয়েছে নরওয়ে।


গোল্ডেন বুটের লড়াইও এখন তুঙ্গে। সাত গোল করে যৌথভাবে শীর্ষে আছেন মেসি, এমবাপ্পে ও হালান্ড। তাদের পেছনে পাঁচ গোল নিয়ে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। আর চারটি করে গোল করেছেন ফ্রান্সের ওসমান দেম্বেলে, স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং সেনেগালের ইসমাইলা সার। নকআউট পর্ব যত এগোবে, ততই জমে উঠবে গোল্ডেন বুটের লড়াই।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মেসি  এমবাপে  হালান্ড  বিশ্বকাপ  গোলযুদ্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: