নেইমারের চোখে জল, ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে চোখের জল লুকাতে পারেননি নেইমার, আর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মার্কিনিওস।বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের

2026-07-06T05:32:16+00:00
2026-07-06T06:03:34+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
নেইমারের চোখে জল, ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৩২ এএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৬:০৩ এএম
চোখে জল নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেইমারদের। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে চোখের জল লুকাতে পারেননি নেইমার, আর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক মার্কিনিওস।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সিতে শেষ বাঁশি বাজতেই আবেগ ধরে রাখতে পারেননি দলের অন্যতম তারকা নেইমার। হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর চোখের জল আর আটকে রাখতে পারেননি। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও হতাশায় ভারী হয়ে ওঠে পুরো ব্রাজিল শিবির।

ম্যাচে নরওয়ের জয়ের নায়ক ছিলেন আর্লিং হালান্ড। তার জোড়া গোলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইউরোপের দলটি। অন্যদিকে ম্যাচজুড়ে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিল। এমনকি একটি পেনাল্টিও নষ্ট করে তারা, যা শেষ পর্যন্ত হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস বলেন, ‘এ ধরনের ম্যাচে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। নরওয়ে তাদের সুযোগগুলো কাজে লাগিয়েছে, আর আমরা পেনাল্টিসহ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছি। বিশ্বকাপে শেষ পর্যন্ত কম ভুল করা দলই জয় পায়।’

হারের দায় নিজের কাঁধেও নেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্রাজিলের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। যারা মাঠে এসে কিংবা দূর থেকে আমাদের সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাদের আগামী প্রজন্মের খেলোয়াড়দের পাশে দাঁড়াতে হবে। সামনে তাদের প্রস্তুতির জন্য চার বছর সময় রয়েছে।’


অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে মার্কিনিওস বলেন, ‘আমাদের মতো সিনিয়র খেলোয়াড়দেরই দায়িত্ব নিতে হবে, যাতে আগামী প্রজন্ম আরও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে।’

এই হারের মধ্য দিয়ে আরও দীর্ঘ হলো ব্রাজিলের অপেক্ষা। টানা ষষ্ঠ বিশ্বকাপেও শিরোপার দেখা পেল না সেলেসাওরা। বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণই থেকে গেল। এখন নতুন লক্ষ্য নিয়ে আগামী চার বছরের প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে ব্রাজিলকে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   নেইমার  চোখে জল  ক্ষমা  অধিনায়ক  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: