টাইমের বর্ষসেরা ১০০ ছবিতে জায়গা পেল গাজার ফুটবলারদের অনুশীলন

ক্রীড়া ডেস্ক

খেলা

যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও ফুটবলে ফেরার চেষ্টা করছেন ফিলিস্তিনের গাজার খেলোয়াড়রা। ইসরায়েলের স্থল ও বিমান হামলায় বিধ্বস্ত ভবনগুলোর পাশে নতুন করে

2026-11-28T12:02:33+00:00
2026-11-28T12:02:33+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
খেলা
টাইমের বর্ষসেরা ১০০ ছবিতে জায়গা পেল গাজার ফুটবলারদের অনুশীলন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০২ পিএম 
ধ্বংসস্তূপের পাশেই গড়ে তোলা গাজা স্পোর্টস ক্লাবে অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা। ছবি : সংগৃহতীত
ধ্বংসস্তূপের পাশেই গড়ে তোলা গাজা স্পোর্টস ক্লাবে অনুশীলনে ব্যস্ত ফুটবলাররা। ছবি : সংগৃহতীত
যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও ফুটবলে ফেরার চেষ্টা করছেন ফিলিস্তিনের গাজার খেলোয়াড়রা। ইসরায়েলের স্থল ও বিমান হামলায় বিধ্বস্ত ভবনগুলোর পাশে নতুন করে তৈরি করা মাঠে অনুশীলনের সেই দৃশ্য স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইমের ২০২৬ সালের বর্ষসেরা ১০০ ছবির তালিকায়।

১৪ ফেব্রুয়ারি গাজা সিটির ‘আল-আহলি ক্লাব’-এর ফিলিস্তিনি খেলোয়াড়দের অনুশীলনের দৃশ্যটি ধারণ করেন বার্তা সংস্থা এপির চিত্রগ্রাহক জেহাদ আলশরাফি। ছবিতে দেখা যায়, ‘গাজা স্পোর্টস ক্লাব’-এর বিপক্ষে ম্যাচের আগে ফুটবলাররা গা গরম করছেন। তাদের অনুশীলনের মাঠের চারপাশে ছড়িয়ে আছে ইসরায়েলের স্থল ও বিমান অভিযানে ধ্বংস হওয়া বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ।

ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ পরিষ্কার করে এবং পুরোনো কৃত্রিম ঘাস বসিয়ে মাঠটি তৈরি করেছে। এর ফলে স্থানীয় দলগুলোর পাশাপাশি পঙ্গু হয়ে যাওয়া খেলোয়াড়দেরও আবার খেলাধুলায় ফেরার সুযোগ হয়েছে। গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি ইসরায়েল-হামাস যুদ্ধের সময় পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

এদিকে টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালের একটি ছবিও। আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বশিরোপা জেতে স্পেন। ফাইনালে দুই দলের খেলোয়াড়দের শারীরিক লড়াইও আলোচনায় আসে। বিশেষ করে স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের করা একটি ট্যাকল আলোচনার জন্ম দেয়।


ঘটনার ভিডিওতে দেখা যায়, এনজোর লাথির আঘাতে শূন্যে ছিটকে পড়েন কুবারসি। ব্যথায় কুঁকড়েও ওঠেন তিনি। গেটি ইমেজের চিত্রগ্রাহক আল বেল্লোর তোলা স্থিরচিত্রে ধরা পড়েছে সেই মুহূর্তের নাটকীয় দৃশ্য। ছবিতে দেখা যায়, এনজোর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছেন কুবারসি। মাঠের ঘাসে দুই ফুটবলারের ছায়া ও মাঝমাঠের রেখা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ফাইনালের শুরু থেকেই নিজেদের ছন্দ খুঁজে পায়নি লিওনেল স্কালোনির দল। অতিরিক্ত সময় শুরুর আগে যোগ করা সময়ে কুবারসিকে ট্যাকল করেন এনজো। এর আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ওই ট্যাকলের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন মিডফিল্ডারকে।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ক্রীড়া আলোকচিত্রী আল বেল্লো দীর্ঘ কর্মজীবনে তার তোলা ছবির জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন। এবার তার ছবির পাশাপাশি গাজার ফুটবলারদের অনুশীলনের দৃশ্যও জায়গা করে নিয়েছে টাইমের বর্ষসেরা ছবির তালিকায়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   টাইম  বর্ষসেরা  ছবি  গাজা  ফুটবলার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: