আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা নেইমারের

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান

2026-07-06T06:14:37+00:00
2026-07-06T06:14:37+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা নেইমারের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:১৪ এএম 
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

রোমানোর পোস্টে বলা হয়, ‘ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।’ একই পোস্টে নেইমারের বক্তব্যও তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই শেষ হলো। সবকিছু এখন শেষ।’

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর টানা চারটি বিশ্বকাপে খেলেছেন নেইমার। বিশ্বকাপ জিততে না পারলেও জাতীয় দলের হয়ে গড়েছেন একের পর এক কীর্তি। ২০১২ অলিম্পিকে রৌপ্য জয়ের পর ২০১৬ সালে তার নেতৃত্বেই প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতে ব্রাজিল।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।


চলমান বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত একাদশে জায়গা পাননি নেইমার। তিনি মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন, আর নরওয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোল করেন।

তবে সেই গোলও ব্রাজিলকে হার থেকে রক্ষা করতে পারেনি। নেইমারের বিদায়ের দিনে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   আন্তর্জাতিক  ফুটবল  বিদায়  ঘোষণা  নেইমার  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: