খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন।সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের

2026-07-06T14:36:04+00:00
2026-07-06T15:02:47+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৩:০২ পিএম
পানছড়ি থানা। ছবি : সময়ের আলো
খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। 

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 


ওসি  জানান, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। 

উল্লেখ্য, বেশ কয়েকমাস থেকে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছে। 

সময়ের আলো/মহু


  বিষয়:   খাগড়াছড়ি  সশস্ত্র  সন্ত্রাসী  হামলা  ইউপিডিএফ  জেএসএস  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: