লোহিত সাগরে কার্গো জাহাজে সশস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলসংলগ্ন লোহিত সাগরে একটি কার্গো জাহাজে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।রোববার (৫ জুলাই) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা

2026-07-05T18:30:32+00:00
2026-07-05T18:30:32+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লোহিত সাগরে কার্গো জাহাজে সশস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম 
লোহিত সাগরে একটি কার্গো জাহাজে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ছবি : ইন্ডিয়া টুডে
লোহিত সাগরে একটি কার্গো জাহাজে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ছবি : ইন্ডিয়া টুডে
ইয়েমেন উপকূলসংলগ্ন লোহিত সাগরে একটি কার্গো জাহাজে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। 

রোববার (৫ জুলাই) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। খবর আরব নিউজ ও দ্য টাইমস অব ইসরায়েলের। 

সংস্থাটি জানায়, জাহাজটি থেকে জানানো হয়েছে, তারা অজ্ঞাত সশস্ত্র হামলাকারীদের আক্রমণের মুখে পড়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


সংস্থাটি আরও জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্প্রতি আবারও জাহাজে হামলা চালানোর হুমকি দিলেও এখন পর্যন্ত নতুন কোনো হামলার দায় নেয়নি। হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে এডেন উপসাগরের বিভিন্ন এলাকায় সোমালি জলদস্যুদের তৎপরতাও বেড়েছে, যা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।  



সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   লোহিত সাগর  হামলা  কার্গো জাহাজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: