স্বাধীনতা দিবসের রাতেই নিউইয়র্কে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলায় অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এবিসি নিউজ জানিয়েছে, আহতদের মধ্যে

2026-07-05T18:05:47+00:00
2026-07-05T18:05:47+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্বাধীনতা দিবসের রাতেই নিউইয়র্কে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম 
নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলায় অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলায় অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এবিসি নিউজ জানিয়েছে, আহতদের মধ্যে চার শিশু রয়েছে। 

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার (৪ জুলাই) স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আহতদের মধ্যে দুই পুরুষ, দুই নারী এবং ১৪, ১২, ৭ ও ৬ বছর বয়সী চার শিশু রয়েছে।


এবিসি নিউজ জানায়, আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপিত হয়। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   স্বাধীনতা দিবস  নিউইয়র্ক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: