মার্কিন পাহারার মধ্যেই হরমুজে তিন ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে আরও তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী

2026-11-24T03:50:27+00:00
2026-11-24T03:50:27+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন পাহারার মধ্যেই হরমুজে তিন ট্যাংকারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৫০ এএম 
পুরোনো ছবি।
হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে আরও তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গত কয়েক ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে আইআরজিসির বরাতে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স।

প্রতিবেদনে বলা হয়, ট্যাংকারগুলোর একটি প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি হরমুজ প্রণালির পূর্ব দিকে ছিল। এ সময় মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক আকাশি নিরাপত্তা ও পাহারার মধ্যেই জাহাজগুলো নৌমাইনে আঘাত হানে। এতে ভয়াবহ বিস্ফোরণের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায়।


আইআরজিসির দাবি, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের পাহারা এসব ঘটনা ঠেকাতে পারেনি। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর ছবি আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বাহিনী। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মার্কিন পাহারা  হরমুজ  ট্যাংকারে আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: