মিয়ানমারকে আইসিজের রায় মানার আহ্বান ১৪ দেশের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ

2026-11-24T03:04:51+00:00
2026-11-24T03:04:51+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমারকে আইসিজের রায় মানার আহ্বান ১৪ দেশের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:০৪ এএম 
ছবি : সংগৃহীত
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, আদালতের এ রায় রোহিঙ্গা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) বিবৃতিটি প্রকাশ করে। এতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা সই করেন।

বিবৃতিতে দেশগুলো জানায়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে তারা স্বাগত জানায়। আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আইসিজের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিজেদের সব বাধ্যবাধকতা পূরণে দেশটির প্রতি আহ্বান জানানো হচ্ছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, বছরের পর বছর রোহিঙ্গারা ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আইসিজের রায় স্পষ্ট করে দিয়েছে, এ ধরনের অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির সুযোগ নেই।


বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষদের ন্যায়বিচারের পাশাপাশি মিয়ানমারের সব জনগণের জন্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে দেশগুলো। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মিয়ানমার  আইসিজে  রায়  আহ্বান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: