দিনাজপুরে ৪ মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে ৪ জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।সোমবার

2026-07-06T16:06:13+00:00
2026-07-06T16:06:13+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে ৪ মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:০৬ পিএম 
দণ্ডপ্রাপ্ত ৪ জন। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে ৪ জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

সোমবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার ৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শতভাগ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের উপস্থিত করা হলে- তারা অপরাধ স্বীকার করায়, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা চারটি মামলায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার বাসিন্দা সাথী আক্তার (৪০), থানার আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের মো. শাকিল (২২), একই এলাকার মো. শিহাব (২২) ও পালশা পাঠানপাড়া এলাকার মো. আবু সাঈদ (২৩)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামিদের সোমবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   দিনাজপুর  মাদকসেবী  কারাদণ্ড  হিলি  ভ্রাম্যমান আদালত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: