চার বিভাগে টানা দুই দিনের ভারী বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টানা দুইদিন দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে ভূমিধস হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া

2026-07-06T17:31:04+00:00
2026-07-06T17:31:04+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
চার বিভাগে টানা দুই দিনের ভারী বৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম 
দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ছবি : সংগৃহীত
টানা দুইদিন দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে ভূমিধস হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

সোমবার (৬ জুলাই) আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বার্তা পাওয়া গেছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায়।

এই অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ পাহাড়ি এলাকায় ভূমিধসও হতে পারে।


এদিকে, একইদিন আবহাওয়া অধিদফতরের পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   চার বিভাগ  ভারী বৃষ্টি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: