ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৩৩৬ মামলা

জাতীয়

ট্রাফিক আইন অমান্য কারায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ২ হাজার ৩৩৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।সোমবার (৬ জুলাই) দুপুরে ডিএমপির

2026-07-06T17:50:03+00:00
2026-07-06T17:50:03+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৩৩৬ মামলা
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম 
ঢাকার বিভিন্ন এলাকায় ২ হাজার ৩৩৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ছবি : সংগৃহীত
ট্রাফিক আইন অমান্য কারায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ২ হাজার ৩৩৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
নিয়াজ মেহেদী বলেন, রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করেছে। ঢাকা মহানগরের ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে।


ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৪৬টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ২১৭টি মোটরসাইকেলসহ মোট ৫৬৩টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৫টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ১৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি, ২০২টি মোটরসাইকেলসহ মোট ৩২৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১০টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৯০টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৯টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৯৯টি গাড়ি রেকার করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ট্রাফিক আইন  লঙ্ঘন  মামলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: