বরিশালে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক ৪

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে ৪ বখাটেকে আটক করেছে পুলিশ। সোমবার

2026-07-06T18:40:21+00:00
2026-07-06T23:44:02+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক ৪
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৪০ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ১১:৪৪ পিএম
বরিশালে আটক ৪ বখাটে। ছবি : সময়ের আলো
বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে ৪ বখাটেকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নগরীর কালীবাড়ি রোড এলাকার সোহরাব হোসেন খানের ছেলে হাসান মাহমুদ খান, একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল তামিম, শুকুর লাল আচার্যের ছেলে প্রতিম আচার্য এবং রতন কুমার দাসের ছেলে হৃদয় দাস।

Advertisement

মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান বলেছেন, আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল কয়েক জন যুবক জগদীশ সারস্বত স্কুলের সামনে বসে স্কুলের ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করেন। ওই অভিযোগের ভিত্তিতে আমরা বিদ্যালয়টির সামনে অভিযান পরিচালনা করি। এ সময় আমরা এই চারজনকে আটক করি এবং অভিভাবকরা তাদের চিহ্নিত করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে চারজন উত্ত্যক্তকারীকে আটক করে এবং পরবর্তীতে তাদের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সময়ের আলো/জোই

  বিষয়:   বরিশাল  শিক্ষার্থী  উত্ত্যক্ত  বখাটে  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: