বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডা‌দেশ

বরিশাল ব্যুরো

আইন-আদালত

বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় আলমগীর সিকদার (৫২) নামে ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি

2026-07-02T16:18:08+00:00
2026-07-02T16:18:08+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডা‌দেশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম 
আসামি আলমগীর সিকদার। ছবি : সময়ের আলো
বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় আলমগীর সিকদার (৫২) নামে ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

বৃহস্প‌তিবার (২ জুলাই) দুপুর ১২টায় আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা ক‌রেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের বাসিন্দা।


রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী কি‌শোরী ও আসামি আলমগীর একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে কিশোরীটি তাদের বাড়িতে যাওয়া আসা করত। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী ওই কি‌শোরী বা‌ড়ির সাম‌নের পুকু‌রে গোসল কর‌তে গে‌লে আলমগীর তা‌কে নিজ বাসায় নি‌য়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কি‌শোরী গর্ভবতী হয়ে পড়ে। ধর্ষিতার গর্ভে জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স ৩ বছর।

আইনজীবী আরও জানান, ৩ মা‌র্চের পাঁচ/ছয় মাস আগেও ওই কি‌শোরী‌কে ধর্ষণ ক‌রে আলমগীর। পরে ভয় দে‌খি‌য়ে আ‌রও একা‌ধিকবার ধর্ষণ করা হয়।

এই ঘটনায় ২০২৩ সালের ২১ মে কিশোরীটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে আসামি করে চার্জশীট প্রদান করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্প‌তিবার এই রায় প্রদান করেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   বরিশাল  কি‌শোরী  ধর্ষণ  মামলা  মৃত্যুদণ্ডা‌দেশ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: