দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আইন-আদালত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক

2026-11-18T12:32:09+00:00
2026-11-18T12:35:33+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আইন-আদালত
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ১২:৩৫ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। বিবাদীদের দ্রুত রুলের জবাব দিতে বলা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদনও প্রক্রিয়াধীন রয়েছে। এজন্য, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে, এসব প্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করে। এতে পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের মাধ্যমে ফল পরিবর্তন হতে পারে- এমন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

আরও পড়ুন

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। সে হিসাবে এবার প্রায় অর্ধেক পরীক্ষার্থীই পাস করতে পারেননি।

সময়ের আলো/এসকে

  বিষয়:   দেশের সকল  পাবলিক বিশ্ববিদ্যালয়  ভর্তি পরীক্ষা  স্থগিতের নির্দেশ  হাইকোর্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: