রায় শুনতে হাইকোর্টে রামিসার বাবা, চান সর্বোচ্চ শাস্তি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় শুনতে হাইকোর্টে

2026-11-17T10:23:22+00:00
2026-11-17T10:23:22+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আইন-আদালত
রায় শুনতে হাইকোর্টে রামিসার বাবা, চান সর্বোচ্চ শাস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৩ এএম 
রায় শুনতে হাইকোর্টে এসেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় শুনতে হাইকোর্টে এসেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তিনি আদালতে উপস্থিত হয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা জানিয়েছেন।

সকাল সাড়ে ১০টার পর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে সোমবার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। পরে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।


গত ১৯ মে পল্লবীর সেকশন-১১, ব্লক-বির একটি বাসায় রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা পল্লবী থানায় মামলা করেন। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্ত্রী স্বপ্না খাতুনকেও গ্রেপ্তার করে পুলিশ।

দ্রুত তদন্ত ও বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় এ রায় ঘোষণা করা হয়েছিল।

পরে আসামিরা হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। এখন উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় রামিসার পরিবার।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রায়  হাইকোর্ট  রামিসা  বাবা  শাস্তি 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: