মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যন রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী

2026-11-16T17:58:27+00:00
2026-11-16T17:58:27+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আইন-আদালত
রাজারবাগে ককটেল বিস্ফোরণ
মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যন রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । ছবি : সংগৃহীত
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মোফাজ্জল হোসেন আসামিকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন রিমান্ডের আবেদন বাতিল চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত উচ্চ আদালতের নির্দেশনা মেনে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। রাজারবাগের ২ নম্বর গেট থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে তারা দ্রুত পালিয়ে যায়। রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ১২ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের ৩৩০ নম্বর বাসা থেকে রানা আমির ওসমানকে গ্রেফতার করা হয়।


মামলার ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেল সদৃশ বস্তুর পোড়া টিনের অংশ, লাল স্কচটেপের অংশ এবং ১৫টি লোহার তারের টুকরা জব্দ করা হয়। পরে পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করেন পুলিশের এসআই মো. আব্দুল মমিন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   রাজারবাগ  ককটেল বিস্ফোরণ  মাগুরা  সাবেক উপজেলা চেয়ারম্যন  রানা আমির ওসমান  রিমান্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: