মতলব উত্তরে ঝোপ থেকে দেশীয় ২ শর্টগান ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তরের বেলতলি নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপের ভেতরে ফেলে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ২

2026-07-06T21:02:40+00:00
2026-07-06T21:02:40+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
মতলব উত্তরে ঝোপ থেকে দেশীয় ২ শর্টগান ও গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম 
উদ্ধার হওয়া দেশীয় শর্টগান ও গুলি। ছবি : সময়ের আলো
চাঁদপুরের মতলব উত্তরের বেলতলি নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপের ভেতরে ফেলে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, রাতে টহল চলাকালে তারা খবর পান যে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনক ভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। 


পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে। অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেওয়া হয়নি। জমা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই    


  বিষয়:   মতলব উত্তর  ঝোপ  শর্টগান  গুলি  উদ্ধার  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: