নিঝুমদ্বীপে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. মিলন (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৬

2026-07-06T21:08:59+00:00
2026-07-06T21:08:59+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
সারাদেশ
নিঝুমদ্বীপে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম 
হাতিয়ার নিঝুমদ্বীপ। ছবি : সময়ের আলো
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. মিলন (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সী গ্রামসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিলন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ব্যবসায়ী নিশানের বাবা।

স্থানীয় পল্লী চিকিৎসক বেলাল উদ্দিন জানান, দুপুরের দিকে ঠেলা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান মিলন। মাছ ধরার সময় অসাবধানতাবশত তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। কিছু দূরে অবস্থান করা অন্য জেলেরা প্রথমে বিষয়টি টের পাননি। পরে পানির ওপর তার জাল ভাসতে দেখে সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি শুরু করেন।


এদিকে খবর পেয়ে স্বজনরাও ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যার দিকে নদীর পানি কিছুটা কমে এলে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নিঝুমদ্বীপ  মাছ ধরা  পানিতে ডুবে  জেলে  মৃত্যু  নোয়াখালী  হাতিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: