নবীনবরণের মাধ্যমে বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির যাত্রা শুরু

বাকৃবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমল হাসবেন্ড্রির (কম্বাইন্ড ডিগ্রি) প্রথম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬

2026-07-06T21:24:02+00:00
2026-07-06T21:24:30+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
শিক্ষা
নবীনবরণের মাধ্যমে বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির যাত্রা শুরু
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২৪ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৯:২৪ পিএম
বাকৃবিতে নবীনবরণ অনুষ্ঠিত। ছবি : সময়ের আলো
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমল হাসবেন্ড্রির (কম্বাইন্ড ডিগ্রি) প্রথম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্সে হলে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এ এস এম গোলাম হাফিজ, স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমল হাসবেন্ড্রির ডিন অধ্যাপক ড. মো বাহানুর রহমান, অ্যানিমাল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল ইসলাম খান, বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।


এর আগে গত বছরের ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের জরুরি অধিবেশনে গৃহীত সুপারিশ এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৩০তম অধিবেশনের সিদ্ধান্তের আলোকে স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি গঠন করা হয়েছে। এ সিদ্ধান্ত চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন এই অ্যাকাডেমিক ইউনিটের অধীনেই পরিচালিত হবে কম্বাইন্ড ডিগ্রি অর্থাৎ ব্যাচেলর অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসবেন্ড্রি (বিভিএসএএইচ)।

প্রতিষ্ঠাকালীন ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন, শিক্ষার্থীদের চাহিদা এবং দেশের প্রয়োজন অনুযায়ী বাকৃবিতে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাসবেন্ড্রি অর্থাৎ কম্বাইন্ড ডিগ্রি চালু হলো। আজ প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে এবং ৭ জুলাই থেকে তাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমি আশা করছি নতুন এই অ্যাকাডেমিক ইউনিটের মাধ্যমে ভেটেরিনারি শিক্ষা, গবেষণা ও প্রাণিসম্পদ উন্নয়নে সমন্বিত কার্যক্রম পরিচালনার সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরি হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   নবীনবরণ  বাকৃবি  কম্বাইন্ড ডিগ্রি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: