এক লাখ টন ক্রুড নিয়ে দেশে আসছে ‌‘এমটি নর্ডিক পোলাক্স’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রায় সাড়ে তিন মাস হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক লাখ টন ক্রুডবাহী জাহাজ ‘এমটি নর্ডিক পোলাক্স’

2026-07-06T22:19:36+00:00
2026-07-06T22:27:08+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
১১২ দিন হরমুজে আটকা থাকার পর
এক লাখ টন ক্রুড নিয়ে দেশে আসছে ‌‘এমটি নর্ডিক পোলাক্স’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:১৯ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ১০:২৭ পিএম
এমটি নর্ডিক পোলাক্স। সংগৃহীত ছবি
প্রায় সাড়ে তিন মাস হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক লাখ টন ক্রুডবাহী জাহাজ ‘এমটি নর্ডিক পোলাক্স’ আসছে মঙ্গলবার। 

সোমবার (৬ জুলাই) বাংলাদেশে আসার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে মঙ্গলবার আসছে কিউম্যান আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টারিং অ্যান্ড ট্র্যাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এমটি নর্ডিক পোলাক্স’ ৬ জুলাই বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল ৮টায় জাহাজটি কুতুবদিয়া অ্যাংকরে আসবে।

বিএসসি সূত্রে জানা গেছে, সৌদি আরবের রাসতানুরা বন্দর থেকে ক্রুড বোঝাই করে আসার পথে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞা থাকায় ৩ মার্চ থেকে আটকা পড়ে ‘এমটি নর্ডিক পোলাক্স’। প্রায় ১১২ দিন আটকে থাকার পর গত ২২ জুন বাংলাদেশের পথে যাত্রা করে ক্রুড অয়েলবাহী জাহাজ ‘এমটি নর্ডিক পোলাক্স’। 


বিএসসি আরও জানিয়েছে, ট্যাংকার জাহাজটিতে ইস্টার্ন রিফাইনারি পিএলসির জন্য বিপিসির আমদানিকৃত ১ লাখ ৮ হাজার ৬২৫ টন ক্রুড রয়েছে। বিপিসির আমদানিকৃত শতভাগ ক্রুড অয়েল বিএসসি পরিবহন করে থাকে। এক্ষেত্রে বিএসসির চাটার্ড প্রতিষ্ঠান নর্ভিক এনার্জি ‘এমটি নর্ডিক পোলাক্স’ জাহাজটি চাটার্ডে নেয়।

ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে ১ লাখ ২ হাজার ২৮০ টন এরাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে আসা জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে অবস্থান করছে। জাহাজটি থেকে ক্রুড খালাস চলমান। জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ১৭ জুন বাংলাদেশে আসে। একই জাহাজ আগের পার্সেলে ১ লাখ টন একই ক্রুড নিয়ে ইয়ানবু থেকে ৬ মে বাংলাদেশে আসে। চালানটি খালাস করে সৌদি আরব গিয়ে বর্তমান চালানটি নিয়ে আসে। 

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ৯৯ হাজার ৭৬৯ টন মারবান ক্রুড নিয়ে গত ২১ মে বাংলাদেশে আসে এমটি ফসিল।

বিপিসি মালিকানাধীন একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এতে পরিশোধনে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করতে হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এ ক্রুড আমদানি করে। 

সৌদি আরব থেকে এরাবিয়ান লাইট ক্রুড এবং আরব আমিরাত থেকে মারবান লাইট ক্রুড আসে। আমদানি করা ক্রুডের শতভাগ পরিবহন করে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিএসসি। এসব ক্রুড পরিবহনের জন্য বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ভিক এনার্জি থেকে চার্টারে জাহাজ ভাড়া নেয় বিএসসি।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   এমটি নর্ডিক পোলাক্স  ক্রুড অয়েল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: