প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীসহ মোট তিনটি বই সংরক্ষণের

2026-07-06T23:08:51+00:00
2026-07-06T23:13:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:০৮ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ১১:১৩ পিএম
প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীসহ মোট তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করা হয়েছে। সংগৃহীত ছবি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীসহ মোট তিনটি বই সংরক্ষণের নির্দেশনা দিয়ে পরে তা বাতিল করেছে।

ওই নির্দেশনা নিয়ে সমালোচনা শুরু হলে সোমবার (৬ জুন) সন্ধ্যায় গত ৩ জুনের অফিস আদেশটি বাতিল করা হয়।

এর আগে, গত ৩ জুন জারি করা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে অফিস আদেশ জারি করা হয়েছিল।


অফিস আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়াউর: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক বই তিনটির সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুনের পত্রটি বাতিল করা হলো।

অফিস আদেশে বই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছিল।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   প্রাথমিক বিদ্যালয়  জিয়াউর রহমান  জীবনী  বই 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: