ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় প্রকাশ্যে দেখা গেছে। যুদ্ধের শুরুতে দেশটির রাষ্ট্র-সমর্থিত কয়েকটি গণমাধ্যমে তিনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল।
সোমবার (৬ জুলাই) তেহরানের শোকমিছিলে তার উপস্থিতি সেই জল্পনার অবসান ঘটায়।
আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ইসরায়েল ও মার্কিন হামলায় খামেনি এবং দেশটির শীর্ষ নেতাদের অনেকে নিহত হওয়ার পর যুদ্ধের প্রথম দিনেই আহমাদিনেজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ওই সময় ধারণা করা হয়েছিল, তার বাড়ির কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন। এরপর কয়েক মাস তাকে কোথাও দেখা যায়নি কিংবা তার পক্ষ থেকে কোনো বক্তব্যও আসেনি।
ইরান সরকারও তার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে যুদ্ধের শুরুর দিকের অনিশ্চয়তার মধ্যে তার ভাগ্য নিয়ে নানা গুঞ্জন চলছিল।
সোমবার রাজধানী তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকযাত্রায় প্রথমবারের মতো জনসমক্ষে দেখা যায় আহমাদিনেজাদকে। কালো জ্যাকেট পরা অবস্থায় এবং মুখে মাস্কসহ তিনি শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটছিলেন।
খামেনির জানাজা শোকযাত্রার অনুষ্ঠানে ইরানের জীবিত অন্য দুই সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানি অনুপস্থিত ছিলেন এমন খবর প্রকাশিত হওয়ার পর আহমাদিনেজাদের দেখা মিলল।
যদিও সমালোচকদের দাবি, তাদের অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি।
সময়ের আলো/ইউএমএইচ