মেসিকে নিয়ে মিসরীয় কোচের খোঁচা

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ নকআউট ম্যাচের আগে আর্জেন্টিনাকে একরকম খোঁচাই দিয়ে রাখল আফ্রিকান পরাশক্তি মিশর। শেষ ১৬-এর মহারণে আলবিসেলেস্তেদের মুখোমুখি

2026-07-07T01:30:07+00:00
2026-07-07T04:47:27+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
খেলা
মেসিকে নিয়ে মিসরীয় কোচের খোঁচা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:৩০ এএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৪:৪৭ এএম
মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান। সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ নকআউট ম্যাচের আগে আর্জেন্টিনাকে একরকম খোঁচাই দিয়ে রাখল আফ্রিকান পরাশক্তি মিশর। শেষ ১৬-এর মহারণে আলবিসেলেস্তেদের মুখোমুখি হওয়ার আগে মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লিওনেল মেসিকে নিয়ে তাঁরা একদমই ভাবছেন না। উল্টো নিজেদের স্কোয়াডে ‘২৬ জন মেসি’ আছে বলে বড় হুঙ্কার ছেড়েছেন তিনি। 

মিশরীয় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘সাদা আল-বালাদ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান কোচ হোসাম হাসানের ভাই ও জাতীয় দলের সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেন, ‘আর্জেন্টিনার লিওনেল মেসি থাকতে পারে, কিন্তু আমাদের আছে মোহামেদ সালাহ। আর আমাদের পুরো স্কোয়াডে আরও ২৬ জন মেসি আছে। আমরা বিশ্বাস করি এবং আশা করি আল্লাহ আমাদের এই যাত্রায় পুরস্কৃত করবেন।’ 

আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে বাড়তি মাতামাতি না করার জন্য নিজেদের খেলোয়াড়দের কঠোর পরামর্শ দিয়েছেন এই সহকারী কোচ। তিনি বলেন, ‘আমরা মাঠে শুধু মেসিকে দেখছি না। আমরা দলের খেলোয়াড়দের স্পষ্ট বলেছি যে মাঠে নেমে প্রতিপক্ষের নামের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে।’ 

মেসিকে আটকানোর জন্য কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ইব্রাহিম হাসান সাফ জানিয়ে দেন, ‘মেসির বিপক্ষে খেলা নিয়ে আমরা আলাদা করে ভাবছিই না। আমাদের পুরো মনোযোগ এখন শুধুই মিশর দলের ওপর। প্রতিপক্ষ মেসি হোক বা অন্য কেউ, আমরা প্রতিটি ম্যাচে জেতার জন্যই লড়াই করতে মাঠে নামি। আমাদের সালাহ আছে এবং সেই সঙ্গে একঝাঁক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’


চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের কঠিন বাধা পেরিয়ে শেষ ৩২-এর রাউন্ডে অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে ফারাওরা। দলের এই দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে হাসান আরও যোগ করেন, ‘টুর্নামেন্টের প্রথম দিন থেকেই আমরা খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছি যে আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি। বিশ্বকাপের যতদূর সম্ভব এগিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’ 

আর্জেন্টিনার বিপক্ষে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিশরের এমন আত্মবিশ্বাসী মনোভাব মাঠের লড়াইকে আরও জমজমাট করে তুলবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মিশর  মেসি  সহকারী কোচ  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: