বালোগুনকে নিয়েই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

খেলা

লাল কার্ডজনিত কারণে পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা ফিফা স্থগিত করায় ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। তবে সমস্ত বিতর্ক ও

2026-07-07T06:41:57+00:00
2026-07-07T07:11:05+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলা
বালোগুনকে নিয়েই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৪১ এএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ৭:১১ এএম
বালোগুনকে নিয়েই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। সংগৃহীত ছবি
লাল কার্ডজনিত কারণে পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা ফিফা স্থগিত করায় ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। তবে সমস্ত বিতর্ক ও সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে ফোলারিন বালোগুনকে নিয়েই বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে মার্কিনদের আক্রমণভাগের শুরুর একাদশে রাখা হয়েছে এই ফরোয়ার্ডকে। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে যুক্তরাষ্ট্রের শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেননি কোচ। আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকেরা। তবে জয়ের খোঁজে উল্টো পথ বেছে নিয়েছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। 

প্রথম একাদশে বড় ধরনের ওলটপালট করে একসঙ্গে চারটি পরিবর্তন এনেছেন তিনি। দলের প্রধান তারকা কেভিন ডি ব্রুইনা, উইঙ্গার জেরেমি ডোকু, আর্থার থিয়াতে এবং হ্যান্স ভানাকেনকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। তাদের পরিবর্তে বেলজিয়ামের শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন আমাদু ওনানা, নাথান এনগয়, দোদি লুকেবাকিও এবং নিকোলাস রাসকিন। নকআউটের এই বাঁচা-মরার লড়াইয়ে দুই দলের এই কৌশলগত পরিবর্তন ম্যাচে কেমন প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।


দুই দলের চূড়ান্ত একাদশ :

যুক্তরাষ্ট্র একাদশ : 

ম্যাট ফ্রিজ (গোলরক্ষক), সার্জিনিও ডেস্ট, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, টিম রিম, টাইলার ফ্রিম্যান, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি, মালিক টিলম্যান, ক্রিশ্চিয়ান পুলিসিক এবং ফোলারিন বালোগুন।

বেলজিয়াম একাদশ : 

থিবো কোর্তোয়া (গোলরক্ষক), ব্র্যান্ডন মেখেলে, ম্যাক্সিম ডি কুইপার, টিমোথি কাস্তানিয়ে, নাথান এনগয়, ইউরি টিলেমান্স, নিকোলাস রাসকিন, আমাদু ওনানা, লিয়ান্দ্রো ট্রোসার, দোদি লুকেবাকিও এবং চার্লস ডি কেতেলায়েরে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   বালোগুন  বেলজিয়াম  বিপক্ষ  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: