প্রথমার্ধ শেষে ২-১ গোল ব্যবধানে এগিয়ে বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও বেলজিয়া। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। কেটেলাইরের জোড়া

2026-07-07T07:10:20+00:00
2026-07-07T07:10:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
প্রথমার্ধ শেষে ২-১ গোল ব্যবধানে এগিয়ে বেলজিয়াম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:১০ এএম 
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও বেলজিয়া। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। কেটেলাইরের জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতি গেল বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের পক্ষে গোলটি করেন তিলমান।

ফিফা বিতর্কিত সিদ্ধান্তে বালোগানকে নিয়ে খেলতে নামলেও ম্যাচের নবম মিনিটেই গোল হজম করে যুক্তরাষ্ট্র। গোল করে দলকে লিড এনে দেন চার্লস ডি ক্যাটেলাইরে। আর তখনই যেন স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম।

যুক্তরাষ্ট্রের সমর্থকদের মাঝে প্রাণ ফিরে আসে ম্যাচের ৩১তম মিনিটে। দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে মার্কিনিদের সমতায় ফেরান মালিক তিলমান। কিন্তু স্বাগতিকদের আনন্দে দীর্ঘদিত হয়নি। দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ২-১ করেন কেটেলাইরে। লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রসে হেড করে গোল করেন তিনি।


এরপর প্রথমার্ধে দুদলই বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু গোল আদায় করতে পারেনি কেউ। ফলে ২-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

সময়ের আলো/আআ

  বিষয়:   বেলজিয়াম  যুক্তরাষ্ট্র  বিশ্বকাপ  ফুটবল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: