বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। এই হারের পরই পর্তুগালের কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে

2026-07-07T07:25:59+00:00
2026-07-07T07:25:59+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:২৫ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। এই হারের পরই পর্তুগালের কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন রবার্তো মার্টিনেজ। তিনি এই হারকে দলের একটা অধ্যায়ের শেষ বলেও উল্লেখ করেন।

স্প্যানিশ এই কোচ জানান, সোমবারই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন কোচ বেছে নেওয়ার দায়িত্ব পর্তুগাল ফুটবল ফেডারেশনের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জিততে। বিশ্বকাপ না জিতলে চালিয়ে যাওয়ার মানে নেই বলেই আমি মনে করি।

তিনি আরও বলেন, বোর্ড ও সভাপতির এখন সুযোগ আছে নতুন কোচ বেছে নেওয়ার। আমার চুক্তি আজই শেষ হয়েছে। এর বেশি বলার কিছু নেই।

মার্টিনেজ জানান, টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। তবে স্পেনের বিপক্ষে এই হার যে তার শেষ ম্যাচ ছিল, তা নিশ্চিত করেন তিনি।


তিনি বলেন, হ্যাঁ, এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ। আমি অনেক গর্বিত। আমাকে এখানে একজন পর্তুগিজের মতোই আপন করে নেওয়া হয়েছে, অনেক উষ্ণতার সঙ্গে। এটা আমার জন্য আনন্দের, গর্বের এবং দায়িত্বেরও বিষয় ছিল।

পর্তুগালের এই বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারও। ৪১ বছর বয়সী রোনালদোর ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্টিনেজ। তবে তার এই অধিনায়ককে বিদায়ী শ্রদ্ধা জানাতে ভোলেননি তিনি।

মার্টিনেজ বলেন, তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সে একজন অনুকরণীয় অধিনায়ক ছিল। শুধু গোলের হিসাবেই নয়, পরিসংখ্যানই তা বলে দেয়, অ্যাসিস্টের ক্ষেত্রেও।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  বিদায়  পর্তুগাল  কোচ  পদত্যাগ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: