জাবি শিক্ষার্থীকে ধাক্কা, সেলফি পরিবহনের ৬ বাস আটক

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘সেলফি পরিবহনের’ ৬টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। ঘটনার

2026-07-07T10:19:37+00:00
2026-07-07T10:21:54+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
শিক্ষা
জাবি শিক্ষার্থীকে ধাক্কা, সেলফি পরিবহনের ৬ বাস আটক
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:১৯ এএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ১০:২১ এএম
সেলফি পরিবহনের বাস। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘সেলফি পরিবহনের’ ৬টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুর ৩টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বাসগুলো আটক করেন।

ভুক্তভোগী আফরিন জামান অরিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী।


আফরিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস থেকে নামার জন্য তিনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এ সময় বাসটি গতি কমালেও সম্পূর্ণ থামার আগেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

তিনি বলেন, ‘আমার ঠিক পেছনেই আরেকটি বাস আসছিল। সৌভাগ্যবশত সেখানে স্পিড ব্রেকার থাকায় বাসটির গতি কম ছিল। অন্যথায়, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’

ঘটনার বিষয়ে সেলফি পরিবহনের স্টাফ সোহেল মাহমুদ বলেন, ‘আমরা শুনেছি আমাদের একটি বাস থেকে একজন শিক্ষার্থী পড়ে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা আমাদের কয়েকটি বাস আটক করেছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট বাস ও দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী  ধাক্কা  সেলফি  বাস  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: