কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ৬ দেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে স্পেন। আর স্বাগতিক যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। এতে

2026-07-07T13:04:28+00:00
2026-07-07T13:04:28+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
খেলা
কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ৬ দেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:০৪ পিএম 
ছবি : সংগৃহীত
পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে স্পেন। আর স্বাগতিক যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। এতে কোয়ার্টার ফাইনালের চূড়ান্ত টিকিট কেটেছে ছয়টি দল। মঙ্গলবার (৭ জুলাই) রাতে রয়েছে দুটি খেলা। এখান থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে বাকী দুই দল।

এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে ও ইংল্যান্ড। মঙ্গলবার রাতে মাঠে নামবে আর্জেন্টিনা ও মিসর এবং ‍সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এখন থেকে জয়ী দুই দল টিকিট কাটবে কোয়ার্টার ফাইনালের। রাতের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে মিসরের। আর পরের ম্যাচে মুখোমুখি কলম্বিয়া মুখোমুখি হবে সুইজারল্যান্ড।


৪৮ দল নিয়ে শুরু হয়েছিল এবারের বিশ্বকাপ। তিন দেশ যৌথভাবে আয়োজন করছে এই আসর। তবে এরই মধ্যে বিশ্বকাপের স্বাগতিক তিন দেশই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। সবশেষ মঙ্গলবার বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। এর আগে কানাডা ও মেক্সিকোও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  কোয়ার্টার  ফাইনাল  দেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: