রাঙামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় বাঘাইছড়ি পৌরসভার ৬

2026-07-07T14:15:16+00:00
2026-07-07T14:16:26+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাঙামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:১৫ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ২:১৬ পিএম
পাহাড় ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। লক্ষ্মী বিলাস চাকমা ওই এলাকার বাসিন্দা।

​স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, লক্ষ্মী চাকমার বাড়ি পাহাড়ের পাদদেশে। সকালে বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন লক্ষ্মী বিলাস চাকমা। এ সময় হঠাৎ তার ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, সহকারী কমিশনার (ভূমি) সুপ্তর্ষী শাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও আমেনা মারজান বলেন, ‘পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   রাঙামাটি  পাহাড়  ধস  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: