দুমকিতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে পটুয়াখালী র‍্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে দুমকি উপজেলার আঙ্গারিয়া

2026-07-07T17:16:48+00:00
2026-07-07T17:16:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুমকিতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:১৬ পিএম 
জব্দ ৬৬ কেজি গাঁজা। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকিতে ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে পটুয়াখালী র‍্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে দুমকি উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রিজের উপর থেকে গাঁজাসহ পিকআপটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

র‍্যাব ও দুমকি পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী র‍্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করলে গাঁজাবাহী পিকআপটি উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রিজের উপর পিকআপটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। র‍্যাব ও পুলিশ পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে দুমকী থাকায় নিয়ে আসে।


পটুয়াখালী র‍্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, র‍্যাবের কাছে এমন চালানের সংবাদ থাকায় অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে গাঁজাসহ পিকআপটি রেখে পালিয়ে যায়। ইতোপূর্বে গত একমাসে দুমকীতে অভিযান পরিচালনা করে তিনটি বড় চালান জব্দ করেছে র‍্যাব।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, পটুয়াখালী র‍্যাব - ৮ এর সদস্যরা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   দুমকি  গাঁজা  পিকআপ জব্দ  পটুয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: