চট্টগ্রামে দেয়াল ধসে যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ভারী বর্ষণের সময় চট্টগ্রাম নগরীর রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু

2026-07-07T17:37:14+00:00
2026-07-07T17:37:14+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে দেয়াল ধসে যুবকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম 
নগরীর রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধস। ছবি : সমেয়র আলো
ভারী বর্ষণের সময় চট্টগ্রাম নগরীর রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, দেয়াল ধসে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করছেন।

ভারি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় তিনদিন ধরে মাইকিং করছিল জেলা প্রশাসন। নগরীর বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বাস করা বাসিন্দাদের চলে যাওয়ার আহ্বান জানানো হয়। এরই মধ্যে দেয়াল ধসে মৃত্যুর ঘটনা ঘটল। মঙ্গলবার ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা ফের হাঁটু পানিতে তলিয়ে গেছে।


পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে। চার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত বহাল আছে। তিন নম্বর সতর্ক সংকেত কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

সোমবার রাতেই গুরুত্বপূর্ণ প্রতিটি সড়ক হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে। মঙ্গলবার ভারি বর্ষণে নতুন নতুন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সকালে লোকজন কোমর পানিতে পার হন বিভিন্ন সড়ক। সকালে অফিসগামী লোকজন চরম দুর্ভোগে পড়েন। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও পড়েছেন দুর্ভোগে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম  দেয়াল ধসে  যুবক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: