বিয়ে করে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন সায়মা

বিনোদন ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় অভিনেত্রী সুমনা ইয়াসমিন সায়মা। কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ে আসেন তিনি। প্রায় ছয় মাস বিয়েও করেছেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-07-07T21:07:14+00:00
2026-07-07T21:07:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিয়ে করে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন সায়মা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:০৭ পিএম 
জনপ্রিয় অভিনেত্রী সুমনা ইয়াসমিন সায়মা। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী সুমনা ইয়াসমিন সায়মা। কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ে আসেন তিনি। প্রায় ছয় মাস বিয়েও করেছেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

গত ৪ এপ্রিল প্রকাশিত ওই ভিডিওতে সায়মা জানান, তিনি আর মিডিয়ায় কাজ করছেন না। পাশাপাশি মিডিয়াসংক্রান্ত কোনো কাজের জন্য তার সঙ্গে যোগাযোগ না করারও অনুরোধ জানান।

গত বছরের ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সায়মার। নাটকটিতে তিনি অভিনেতা আরোশ খানের বিপরীতে অভিনয় করেন। প্রথম কাজের পর অল্প সময়ের মধ্যেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।


স্বল্প সময়ের অভিনয়জীবনে ‘হরবোলা’, ‘সাথী’, ‘স্মার্ট লজিং মাস্টার’, ‘স্যারের প্রেমিকা’, ‘ছাত্রী পড়ানো নিষেধ’ এবং ‘বিসিএস রোমান্স’সহ একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সায়মা।

ব্যক্তিগত জীবনে গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাজ্যপ্রবাসী রাসেল খানকে বিয়ে করেন তিনি।

তবে অভিনয় ছাড়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি সায়মা। তার এ ঘোষণার পর ভক্ত ও অনুসারীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিয়ে  অভিনয়  সায়মা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: