উখিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে নিহত ১

কক্সবাজার (উখিয়া) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় অতিবৃষ্টির কারণে মাটির তৈরি ঘরের দেয়াল ধসে পড়ে মো. মানিক (৪০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭

2026-07-07T21:42:24+00:00
2026-07-07T21:42:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে নিহত ১
কক্সবাজার (উখিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:৪২ পিএম 
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় অতিবৃষ্টির কারণে মাটির তৈরি ঘরের দেয়াল ধসে পড়ে মো. মানিক (৪০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের জামবাগান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জামবাগান এলাকার বাসিন্দা মো. এখেলাসের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় আকস্মিকভাবে ঘরের একটি মাটির দেয়াল ধসে পড়ে। সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেয়ালটি আগে থেকেই নরম ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। দেয়াল ধসে পড়ার সঙ্গে সঙ্গে মানিক মাটির নিচে চাপা পড়েন।


​তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মাটির স্তূপ থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​বিষয়টি নিশ্চিত করে ৩ নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী জানান, অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের করা হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   উখিয়া  মাটির ঘর  দেয়াল ধসে  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: