সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, আর্জেন্টিনা নাকি মিশরের পক্ষে?

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়লেও

2026-07-07T21:51:25+00:00
2026-07-07T21:51:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, আর্জেন্টিনা নাকি মিশরের পক্ষে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:৫১ পিএম 
আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়লেও পরিসংখ্যান ও সুপারকম্পিউটারের পূর্বাভাস স্পষ্টভাবে এগিয়ে রাখছে লিওনেল মেসিদের।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম একে অপরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের একমাত্র আগের সাক্ষাতে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ২০০৮ সালে কায়রোতে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে আলবিসেলেস্তেরা ২-০ গোলে হারিয়েছিল মিশরকে।

শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লিওনেল স্কালোনির দলকে। দুইবার এগিয়েও ম্যাচে বারবার চাপে পড়ে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। ম্যাচে গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসিও।


অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশদের নেতৃত্বে আত্মবিশ্বাসী আফ্রিকার দলটি এবার চমক দেখানোর স্বপ্ন দেখছে।

তবে তথ্য-পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার বলছে, এই লড়াইয়ে পরিষ্কার ফেবারিট আর্জেন্টিনা। ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ৬ শতাংশ। বিপরীতে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১১ দশমিক ৫ শতাংশ। আর ১৮ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে।

পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে টানা আটটি ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। চলতি আসরেই তারা আলজেরিয়া ও কেপ ভার্দেকে হারিয়েছে। আজ মিশরকে পরাজিত করতে পারলে এক বিশ্বকাপে তিনটি আফ্রিকান দলকে হারানোর বিরল কীর্তিও গড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে নকআউট পর্বে অতীতের পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা। তাই সুপারকম্পিউটারের পূর্বাভাস আর্জেন্টিনার পক্ষে থাকলেও চমকের আশা ছাড়ছে না মিশর।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সুপারকম্পিউটার  ভবিষ্যদ্বাণী  আর্জেন্টিনা  মিশর 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: