ভিয়েতনামে সেরা হলো ‘রইদ’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। ভিয়েতনামের চতুর্থ দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক (ক্রিটিকস) বিভাগে সেরা

2026-07-08T04:25:32+00:00
2026-07-08T04:25:32+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আনন্দ সময়
ভিয়েতনামে সেরা হলো ‘রইদ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:২৫ এএম 
‘রইদ’ সিনেমার দৃশ্য। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। ভিয়েতনামের চতুর্থ দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক (ক্রিটিকস) বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা।

এশীয় চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর শুরু হয় গত ২৭ জুন। ৪ জুলাই উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে সমালোচক বিভাগে সেরা সিনেমার স্বীকৃতি পায় ‘রইদ’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সুমন জানান, ‘দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ সিনেমাটি সমালোচক শাখায় সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি। 


আমাদের গল্পগুলোকে বড় মঞ্চে তুলে ধরার জন্য উৎসবের সবাইকে ধন্যবাদ। যারা আমাদের সিনেমার ওপর ভরসা রেখেছেন এবং জুরি বোর্ডের সম্মানিত সদস্য কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাং সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। 

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছিল সিনেমাটি। যদিও সেখানে কোনো পুরস্কার জিততে পারেনি। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   ভিয়েতনাম  সেরা  সিনেমা  রইদ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: