বৈরী আবহাওয়ায় চবির ক্লাস-পরীক্ষা স্থগিত

চবি প্রতিনিধি

শিক্ষা

দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আজকের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার

2026-07-08T10:14:10+00:00
2026-07-08T10:25:40+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
শিক্ষা
বৈরী আবহাওয়ায় চবির ক্লাস-পরীক্ষা স্থগিত
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:১৪ এএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ১০:২৫ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আজকের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

উল্লেখ্য, টানা ৩ দিনের ভারি বর্ষণে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে, সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সময়ের আলো/মহু


  বিষয়:   দুর্যোগ  আবহাওয়া  ক্লাস  পরীক্ষা  স্থগিত  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: